অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি দেশের জনগণসহ বৈশ্বিক পরিমণ্ডলে মানবাধিকার সুরক্ষায় নিবেদিতভাবে কাজ করে চলেছেন। এছাড়াও পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলবায়ু অভিযোজন বিষয়ক কার্যক্রমে তিনি একজন সক্রিয় কর্মী।
অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী ২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত (Enrolled) হন। এরপর থেকে তিনি দেশ-বিদেশে অবস্থানরত হাজারো ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইনগত পরামর্শ ও সেবা প্রদান করে আসছেন এবং সততা, দক্ষতা ও সফলতার মাধ্যমে ব্যাপক আস্থা অর্জন করেছেন।
তার আইনচর্চার প্রধান ক্ষেত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি নিম্নলিখিত বিষয়সহ আরো বিভিন্ন বিষয়ে আইনগত সেবা প্রদান করেন
অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী ১৯৭৯ সালে বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বলাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি ধর্মপ্রাণ ও সৎ পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী। তিনি শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর (১৮১২–১৮৭৮) ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর (১৮৪৭–১৯৩৭) প্রবর্তিত মতুয়া ধর্মদর্শনের অনুসারী এবং একটি ঐতিহ্যবাহী মতুয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতা ছিলেন মতিলাল মিস্ত্রী (১৯৩৬ -২০২১) এবং মাতা ছিলেন সাবিত্রী মিস্ত্রী (১৯৪৪ -২০১৭)। তার পিতামহ শরদা মিস্ত্রী ওরফে শরদা গোস্বামী ছিলেন খুলনা জেলার দক্ষিণাঞ্চলের একজন সুপরিচিত মতুয়া ধর্মপ্রচারক ও ধর্মপরায়ণ ব্যক্তি। অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী বিজয়া বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে – প্রমি বিদ্যা এবং প্রীতি বিদ্যা।
পবিত্র মিস্ত্রী ১৯৯৫ সালে যশোর শিক্ষা বোর্ডের অধীন বয়ারভাঙ্গা বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট (SSC) পরীক্ষায় ছয়টি বিষয়ে লেটার মার্কসহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি বটিয়াঘাটা কলেজে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) কোর্সে ভর্তি হন। মানবিক বিভাগে অধ্যয়নকালেও তিনি অতিরিক্ত বিষয় হিসেবে উচ্চতর গণিত ও হিসাববিজ্ঞান অধ্যয়ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন এবং যথাক্রমে ২০০২ ও ২০০৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সহশিক্ষা কার্যক্রমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপ এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখায় যোগদান করেন। সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি মিলিটারি সায়েন্স সার্টিফিকেট অর্জন করেন। ২০০৩ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত আন্তঃঢাকা মহানগর কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ফায়ারিং প্রতিযোগিতায় তিনি পুরুষ বিভাগে শ্রেষ্ঠ পারফর্মার নির্বাচিত হন। ২০১২ সালে তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (LL.B.) ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট (NIBM) থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় (Human Resource Management) এমবিএ (EMBA) ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি জার্মানির বার্লিনভিত্তিক International Business Management Institute (IBMI) থেকে International Politics বিষয়ে একটি বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। তিনি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, করপোরেট অফিস ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে দেশি-বিদেশি বহু প্রশিক্ষণ, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণ করে বিভিন্ন সনদ অর্জন করেছেন।
অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ে খুলনা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাসের সহকারী একান্ত সচিব (Assistant Private Secretary – APS) হিসেবে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন(২০১৯-২০২৪)।তিনি কর্মজীবন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠান শতরূপা গ্রুপে। পরবর্তীতে তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS)-এ আন্তর্জাতিক বিষয়ক ব্যবস্থাপক (Manager, International Affairs) হিসেবে এবং RM Systems Ltd.-এ মানবসম্পদ ও প্রশাসন ব্যবস্থাপক (Manager, HR & Admin) হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কম্পিউটার সমিতিতে কর্মরত অবস্থায় তিনি ২০১৮ সালের AFACT Secretariat-এর স্বাগতিক দেশ বাংলাদেশ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যোগ দেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ও জন্নাথ হল ইউনিটের ২০০৫ সালের হল কাউন্সিল এ সভাপতিত্ব করেন।
অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী একজন ঈশ্বরবিশ্বাসী ব্যক্তি। তিনি বিশ্বাস করেন যে সমগ্র বিশ্বজগতের একজন সর্বশক্তিমান ও সর্বব্যাপী সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি পারিবারিকভাবে প্রাপ্ত মতুয়া ধর্মদর্শনের অনুসারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই তিনি মতুয়া সাহিত্যচর্চা, গবেষণা এবং বিভিন্ন মতুয়া সংগঠনের নেতৃত্বের সঙ্গে যুক্ত হন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠক ছিলেন তিনি এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক (২০০২-২০০৩) ও সিনিয়র সহসভাপতি (২০০৩-২০০৪) নির্বাচিত হন। তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি সনাতন (হিন্দু), ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্টধর্মসহ বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছেন এবং বিশ্ববরেণ্য মনীষীদের জীবন ও দর্শন নিয়ে গবেষণা করেন। সমাজ, পরিবেশ, ধর্মীয় দর্শন, দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা ও মহাবিশ্বতত্ত্ব বিষয়ক তার বহু প্রবন্ধ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সাময়িকী -যেমন গণমুক্তি, ষাণ্মাসিক জাগরণ পত্রিকা, ষাণ্মাসিক হরিধ্বনি পত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সাময়িকীর সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্বব্যাপী মতুয়া সম্প্রদায়কে এক আদর্শ ও এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের মাধ্যমে সনাতন (হিন্দু) সমাজকে সুসংগঠিত করা এবং সঠিক সাংস্কৃতিক চর্চা বিস্তারে ভূমিকা রেখে চলেছেন। তিনি বিশ্বভ্রাতৃত্বে বিশ্বাসী।
অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী সঙ্গীতপ্রেমী এবং সংস্কৃতিমনা ব্যক্তি।
তার শখের মধ্যে রয়েছে—
তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের সদস্য।
তার উল্লেখযোগ্য সদস্যপদগুলোর মধ্যে রয়েছে—
তিনি পর্যটন ও দাপ্তরিক কাজের উদ্দেশ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাবে—
ই–মেইল: lawyer.pabitra@gmail.com;
মোবাইল (WhatsApp): +৮৮০ ১৭১৫-৮৬৪৩২২
ব্যক্তিগত ওয়েবসাইট: www.lawyerpabitra.com
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন—
রুম নং- ৩৩৪ (মেইন বার ভবন), বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
চেম্বার:
মিন্টু কুমার মন্ডল এন্ড এসোসিয়েটস,স্যুট নং- ৮/এ (৮ম তলা), হেনোলাক্স স্কাই ভিউ সেন্টার, ৩/১ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
চেম্বার:
ঢাকা ল হাউজ, সারদা লজ, আলী হাউজ, ২৬, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০। যোগাযোগ: 01515864322, ই- মেইল: dhakalawh@gmail.com, https://www.facebook.com/DhakaLawHouse